ফ্রি ফেসবুক ব্যবহারে নিষেধাজ্ঞা বিটিআরসি’র
বিনামূল্যে সোশ্যাল মিডিয়া ব্যবহারে ইন্টারনেট প্যাকেজের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
বাজারে অসুস্থ প্রতিযোগিতা তৈরি করছে এমন অজুহাতে গত মঙ্গলবার ইন্টারনেট সরবরাহকারীদের কাছে চিঠি পাঠিয়েছে বিটিআরসি। যা গতকাল বুধবার থেকে কার্যকরের নির্দেশ দেয়।
তথ্য মন্ত্রণালয়ের এক পত্রের প্রেক্ষিতে দেয়া বিটিআরসির উপ-পরিচালক সাবিনা ইসলাম স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে টেলিযোগাযোগ সেবা প্রদানকারী অপারেটরসমূহ
বাংলাদেশে বহুল ব্যবহৃত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপ, টুইটারের মতো সাইটগুলো ব্যবহারে বিনা কিংবা অল্প মূল্যে ব্যবহারের প্যাকেজ দেয় অপারেটরগুলো। বিটিআরসি’র এ নির্দেশনার পর তাদের আর সেই সুযোগ আর থাকছে না।

No comments