Header Ads

উন্নয়নের নামে জনদুর্ভোগের সৃষ্টি।। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ।।[ভিডিও]

গোলখালী ইউনিয়নের সুহরি গ্রামের নির্মাণাধীন সুইস গেটের কাজ স্থগিত থাকায় এলাকাবাসী পোহাচ্ছে নানান দুর্ভোগ। সুইস গেট নির্মাণের জন্য রাস্তা খনন করা হলেও তার বিপরীতে মানুষজন ও সাধারণ যানবাহন চলাচল উপযোগী বাই-পাস রোড তৈরি করে দেয়ার কথা থাকলেও তেমনটি করা হয় নি।বরং নড়বড়ে, সরু বেড়িবাঁধ করে দেয় যেটি ছিল সাধারণ যানবাহন চলাচল অনুপযোগী এবং ঝূঁকিপূর্ণ।সেটিও গত ৫ আগস্ট বুধবার দুপুরে জোয়ারে পানির চাপে ভেঙে যায়। ফলশ্রুতিতে, একদিকে গ্রামের ভিতর পানি ঢুকে প্লাবনের সৃষ্টি করে এবং কৃষি কাজে নানান সমস্যার সৃষ্টি করে, অপরদিকে গ্রামের মানুষজন প্রধান সড়ক ও বাজার হতে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র জোগাতে ছোট্ট ডিঙি নৌকায় অত্যন্ত ঝূঁকির মধ্য দিয়ে যেতে হচ্ছে বাজারে। এবং প্রত্যেককে প্রতিবার যেতে আসতে গুনতে হচ্ছে ২০ টাকা ভাড়া তাছাড়াও যেকোনো মুহূর্তেই ঘটতে পারে বড় রকমের দুর্ঘটনা। "কে নিবে এই দুর্ঘটনার দায়ভার???" এমনটি শোনা যাচ্ছিল ভুক্তভোগীদের কাছ থেকে। এমন অবস্থায় তারা তাদের উপজেলা প্রশাসন ও ইউনিয়ন চেয়ারম্যান জনাব মোঃ নাসির উদ্দিন আহমেদ কে এই প্রতিবেদনের মাধ্যমে উক্ত বিষয়টি দেখার জন্য অনুরোধ জানাচ্ছে এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করে তাদেরকে যেন খুব শীঘ্রই দুর্ভোগ থেকে রক্ষা করেন এমন আশা ব্যক্ত করেন।

No comments

Powered by Blogger.