Subscribe to:
Post Comments
(
Atom
)
![]() |
| করোনা আপডেট- ১৭/০৭/২০২০ |
আজ শুক্রবার দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। ব্রিফিংয়ের তথ্যমতে, ১৩ হাজার ৪০৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে গত ২৪ ঘণ্টায়। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১০ লাখ ৬ হাজার ৭৫১টি নমুনা।
মারা যাওয়া লোকজনের মধ্যে পুরুষ ৪০ ও নারী ১১ জন। ব্রিফিংয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৭৬২ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৮ হাজার ৭২৫ জন।
গতকাল বৃহস্পতিবার দেশে করোনায় সংক্রমিত ২ হাজার ৭৩৩ জনের জন শনাক্ত হওয়ার কথা জানানো হয়েছিল। মারা গিয়েছিলেন ৩৯ জন। দেশের ৮০টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা হচ্ছে।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।
করোনার ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মানতে সবাইকে অনুরোধ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা। অনলাইন ব্রিফিংয়ে তিনি বলেন, ‘সচেতন হোন, সতর্ক হোন, জনসমাগম এড়িয়ে চলুন। যাঁদের অসংক্রামক ব্যাধি আছে, তাঁরা বেশি সতর্ক থাকুন। সচল থাকুন, রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ান।’
©সংরক্ষিত২০১০-২০২০
এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
No comments